যে কারণে ভেস্তে গেলো রণবীর-ক্যাটের সম্পর্ক

ভেস্তে গেছে বলিউডের সবচেয়ে আলোচিত কপোত-কপোতী রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক। এ নিয়ে বলিউডের বাতাস ভারী হয়ে আছে। কেউ কেউ বলছেন, মতের অমিলের কারণে রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের টান টান সুতোটা দুই ভাগ হয়েছে! আবার কেউ কেউ বলছেন, পুরনো প্রেমের টানেই মূলত এই যুগলের অভিন্ন পথ হঠাৎ করে মাঝপথে বাঁক নিয়েছে পরস্পর বিপরীত দিকে।
 
তবে ফিল্মবিট, ডিএনএ ও ওয়ান ইন্ডিয়া বলছে, ওসব নয়, বরং এই ছাড়াছাড়ির পেছনে আছে ভিন্ন কিছু কারণ। ক্যাটের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম তিনটি বলছে, এই সম্পর্ক বিচ্ছেদের পেছনে দীপিকা বা সালমানের কোনো রকম যোগাযোগ নেই। তামাশা ছবির শুটিংয়ের সময় রণবীর ও দীপিকার ঘনিষ্ঠতা বা সুলতান ছবির সূত্রে সালমান-ক্যাটের কাছে আসার কারণে ব্যাকআপ হয়েছে বলে মিডিয়ায় যে রটনা রটেছে তা ভুল।
 
রণবীর-ক্যাটের সম্পর্ক ভাঙার পেছনে মূলত নিচের কারণগুলো দায়ী-
 
বহুদিনের জমে থাকা রাগ এবং ঝগড়া
হঠাৎ করে ভেস্তে যায়নি রণবীর-ক্যাটের সম্পর্ক। দুজন প্রায়শই ঝগড়া করতেন‚ এর রেশ বহুদিন অব্দি থাকতো। এতে ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে তিক্ততা এসে জমে।
 
বিয়ে নিয়ে জট
সম্পর্ক শুরুর পর থেকেই এই সম্পর্ক নিয়ে চুপচাপ ছিলেন রণবীর। বারবার বিয়ের কথা উঠলেও থিতু হওয়ার বিষয়ে নানান বাহানা ছিলো তার। প্রতিশ্রতির ব্যাপারেও বারবারই পিছিয়ে ছিলেন ঋষিপুত্র। ক্যাটরিনা বিয়েটা সেরে ফেলতে চাইলেও রণবীর তা চাইছিলেন না। বিয়ে নিয়ে দুজনের মতপার্থক্যে শেষমেশ বলি হলো এই সম্পর্ক।
 
রণবীরের মা-বাবার আপত্তি
এ কথা কারও অজানা নয় যে, রণবীরের মা নীতু সিং এবং বাবা ঋষি কাপুর ক্যাটরিনাকে কখনোই ভালভাবে নেননি। বিশেষ করে, ক্যাটরিনার সঙ্গে রণবীর লিভ ইন সম্পর্কের জন্য বাড়ি ছেড়ে বেড়িয়ে যাওয়াটা একেবারে ভাল চোখে দেখেননি নীতু ও ঋষি।
 
নীতুর নাক গলানো
রণবীরের সব বিষয়ে নাক গলাতেন নীতু কাপুর। যা মুখে না বললেও পছন্দ করতেন না ক্যাটরিনা।