নিজের ১৩ মাসের কন্যা সন্তানকে যৌন নিপীড়ন করার অভিযুক্ত ব্রিটিশ নাগরিক পল ওর্দিংটনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। ২০১২ সালে ১৩ মাসের শিশু পপিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় আকস্মিকভাবে মারা যায়।
৪৭ বছর বয়সী পলকে তার শিশু সন্তানকে নিপীড়ন করার সন্দেহে আটক করা হলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা যায়নি। লিভারপুল ক্রাউন কোর্টের বিচারক পিটার জ্যাকসন বলেন, প্রাপ্ত প্রমাণের সম্ভাব্যতার ভিত্তিতে বলা যায় পল ওর্দিংটন পপির উপর যৌন নিপীড়ন করেছে। নতুন প্রমাণের ভিত্তিতে আবারো ফৌজদারি তদন্ত পরিচালিত হবে।
তবে পল সবসময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। নতুন প্রমাণ অস্বীকার করে তিনি বলেন, কখনো নিজের মেয়েকে কষ্ট দেননি তিনি। বিবিসি।