মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে সন্দেহভাজন জিহাদিদের হামলায় তিন পুলিশ নিহত হয়েছে। বুধবার পুলিশ ও সেনাবাহিনী একথা জানিয়েছে।
হামলার কিছুক্ষণ আগে মালির সেনাবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, কয়েকজন বীর সেনানী, যারা আমাদের দেশের কয়েকজন শ্রেষ্ঠ সন্তান নিজেদের জীবন উৎসর্গ করে দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আরো বলেন, তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না।
মোপতির এক সামরিক সূত্র জানায়, গতরাতের মোপতি শহরের কাছে এক হামলায় কর্তব্যরত অবস্থায় তিন পুলিশ গুলিতে নিহত হয়েছেন। হামলার সত্যতা নিশ্চিত করে স্থানীয় এক পুলিশ বলেন, মোপতি থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০মাইল) দূরে অতর্কিত এই হামলা চালানো হয়। এতে ওই তিন পুলিশ নিহত হন।
মোপতি এক সময় জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল। তিনি আরো বলেন, তারা একটি এলাকায় গিয়েছিল যেখানে প্রবেশ করাই কঠিন। তিনি বলেন, সন্ত্রাসীরা তাদের জন্য ফাঁদ পেতেছিল এবং তারা সেই ফাঁদে ধরা দেন। এএফপি।