খন্দকার মোশাররফের মামলা বাতিলের আবেদন খারিজ

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
 
শুনানিতে খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন নিতাই রায় চৌধুরী। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
 
আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, আবেদন খারিজ করে দেয়ায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলতে আর কোনো বাধা রইল না।
 
গত ২৮ অক্টোবর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠন করে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় বিচার কাজ শুরু হয়।