শ্লীলতাহানির অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী সংকরসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিরিন আক্তার শীলা নামে এক নারী এই মামলা দায়ের করেন।
তারা হলেন-যাত্রাবাড়ী থানার ওসি (পরিদর্শক) অবনী সংকর, উপ-পরিদর্শক (এসআই) জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদেরকে।
বাদীর আইনজীবী শহীদুল বলেন, ট্রাইবুুনালের বিচারক শফিউল আজম বাদীর আংশিক জবানবন্দি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বাকি জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন আদালত।