দলের ভেতর বিদ্রোহের মুখে মের্কেল

 
নিজ দলের মধ্যেই বিদ্রোহের মুখে পড়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) ৪০ জন পার্লামেন্ট সদস্য জার্মানির অভিবাসন সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে মের্কেলকে চিঠি দিয়েছেন।
 
অভিবাসীদের সম্পর্কে ক্রমবর্ধমান অবিশ্বাস ও ভরণ-পোষণের খরচ নির্বাহের ক্ষমতা নিয়ে জার্মান নাগরিকদের সন্দেহের প্রেক্ষিতে এই চিঠি লিখলেন তারা। পার্লামেন্ট সদস্যদের অভিমত, নতুন করে চ্যালেঞ্জ না নিয়ে মের্কেলের উচিৎ বাস্তবতার মুখোমুখি হওয়া।
 
গত এক বছরে উত্তর আফ্রিকা ও এশিয়া থেকে প্রায় ১১ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে দেশটিতে। সূত্র: বিবিসি