বিএনপি সরকার ছিলো মূর্খ সরকার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপি সরকারকে মূর্খ সরকার হিসেবে অভিহিত করে বলেছেন, যখন বাংলাদেশের ওপর দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের কথা হয় তখন তারা তথ্য পাচারের ভয়ে সাবমেরিন ক্যাবল স্থাপন করতে দেয়নি।
 
বুধবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
 
‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নাজমা বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা দেওয়ান আক্তার হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ ।
 
স্থপতি ইয়াফেস ওসমান বলেন, তৎকালীন বিএনপি সরকারের নীতি নির্ধারকেরা ভেবেছিলেন সাবমেরিন ক্যাবল মানে হচ্ছে যুদ্ধজাহাজ। অথচ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সুযোগ পেয়েছেন পিতার হাতে গড়া দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।