নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যতদিন পর্যন্ত স্বাধীন বাংলাদেশ রাজাকার মুক্ত না হবে ততোদিন পর্যন্ত সমন্বয় পরিষদের আন্দোলন চলবে।
বুধবার মতিঝিলের পূর্বাণী হোটেলের সামনে শ্রমিক -কর্মচারী- পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন শীরিন আক্তার এম পি, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা ওসমান আলী ও সমন্বয় পরিষদের সদস্য সচিব মালেক মিয়া।
সমাবেশ শেষে একটি র্যালি পূর্বানী হোটেলের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মন্ত্রী শাজাহান খান র্যালিতে নেতৃত্ব দেন ।