রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের সপ্তম তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাত হয় তাদের। সেখানে তারা দেড় ঘন্টা ধরে বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
 
বছরের প্রথম অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী এদিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। এটি ছিলো দশম জাতীয় সংসদের নবম অধিবেশন। ভাষণে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি অব্যাহত উন্নয়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
 
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, 'সরকারের অব্যাহত সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকেও ধন্যবাদ জানান তিনি।