রাজধানীর কল্যাণপুরে পোড়াবস্তি উচ্ছেদ কার্যক্রমের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই আদেশ বাস্তবায়ন করতে গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনার ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকারীকে নির্দেশ দেয়া হয়েছে।
IMG0
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ভীস্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, বস্তিবাসীকে কোনো ধরনের হয়রানি ও গ্রেফতার করা যাবে না। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারাহ হোসেন।
আজ সকাল থেকেই এই বস্তিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। একে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ ঘটে।
IMG1
আইন ও শালিশ কেন্দ্র, কোয়ালিশন ফর আরবান পো’র এবং দুইজন বস্তিবাসী বস্তি উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৩ সালে একটি রিট দায়ের করেন। ওই রিটের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা দেয়। ওই নিষেধাজ্ঞা বহাল থাকার পরও পোড়াবস্তি উচ্ছেদ করতে যায় প্রশাসন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিট আবেদনকারীরা পুনরায় আবেদন করেন।
IMG2
এই আবেদনে বলা হয়, হাইকোর্টে নিষেধাজ্ঞা বহাল থাকার পরেও পুনরায় বস্তি উচ্ছেদ করতে যাওয়া আইন ও সংবিধান পরিপন্থি।
আজ মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, বস্তি উচ্ছেদে বাধাসহ সংঘর্ষের ঘটনা ঘটে।