তারকাদের নোটিফিকেশন বিড়ম্বনা

সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটির পেজ ও অ্যাকাউন্টে লক্ষ লক্ষ ফলোয়ার। ফলোয়ার ও লাইকারদের অভিযোগ তারকাদের অহমিকার কারণে তারা সমর্থকদের কমেন্ট বা মেসেজের জবাব দেন না। 
 
তবে নেদারল্যান্ডের ফুটবলার ডেমি ডি জিউ কোনো তর্কে না গিয়ে একটি ভিডিও আপলোড করে দেখিয়েছেন কী কারণে সেলিব্রেটিদের পক্ষে কোনো বার্তার বা কমেন্ট এর জবাব দেয়া কঠিন। ইনস্টাগ্রামে আট মিলিয়ন ফলোয়ারের অধিকারী এই তারকা ভিডিওতে যে তার আইফোন চালু করার পরে হাজার হাজার নোটিফিকেশন স্কল করে নিচে নামছে। স্বভাবতই এত নোটিফিকেশন কারো পক্ষে চেক করা সম্ভব না। এই বিড়ম্বনা এড়াতেই অনেক তারকাই তাদের নোটিফিকেশন চেক করেন না বা কাস্টমাইজ করে রাখেন কিংবা বন্ধ করে রাখেন।তার এই ভিডিওটা দেখে হয়তো অনেক অভিমানী ভক্তর প্রিয় তারকার প্রতি রাগ ভাঙবে। এমএসএনবিসি।