ভালোবাসা দিবসে একই স্টেজে জেমস-সনম

জেমস মানেই তারুণ্যের উৎসব আবার এভাবেও বলা যায় তারুণ্যের উৎসব মানেই জেমস। আসছে বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে একটি কনসার্টে গাইবেন নগরবাউল জেমস। সঙ্গে থাকছে ভারতীয় গায়ক সনম পুরী।

আগামী ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নভোরাত্রিতে অনুষ্ঠিত হবে ভ্যালেন্টাইনস সেলিব্রেশন উইথ জেমস অ্যান্ড সনম শিরোনামের কনসার্টটি। সন্ধ্যা ৭ টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলবে অনুষ্ঠান। প্রথমে সঙ্গীত পরিবেশনা করবেন নগরবাউল জেমস, তার পরে গাইবে সনম পুরী আর তার দল।

উল্লেখ্য, এটাই সনম পুরীর বাংলাদেশে প্রথম কোন বড় কনসার্ট। এর আগে একাধিক ঘরোয়া আয়োজনে গেয়েছেন ভারতের জনপ্রিয় এই ২৬ বছর বয়সী গায়ক।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে এজে স্টুডিও প্রডাকশনের অফিসে(৬৮/৬৯ গ্রীন রোড)। এজে স্টুডিও প্রডাকশনের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করেও সংগ্রহ করা যাবে। টিকিটের মুল্য রাখা হচ্ছে তিন হাজার (গোল্ড), দুই হাজার (সিলভার) ও পাঁচশো(প্লাটিনাম)।