ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বুধবার বলেছেন, ‘‘পরমাণু চুক্তি কার্যকরের পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রেক্ষাপটে তেহরানের ‘এখন’ আন্তর্জাতিক দৃশ্যপটে প্রত্যাবর্তন ‘সম্ভব’।’’
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির প্যারিস সফরের ঠিক কয়েক দিন আগে ওলাঁদ বলেন, ‘এর সাফল্য কেবল এই মহত্ দেশটির ওপর নির্ভর করে।’
উল্লেখ্য, গত ১৭ বছরের মধ্যে কোনো ইরানি প্রেসিডেন্টের প্রথম ফ্রান্স সফর।
খবর বাসসের।