বরেণ্য সুরকার খন্দকার নুরুল আলম গুরুতর অসুস্থ্য, হাসপাতালে ভর্তি

এদেশের প্রখ্যাত প্রবীন সুরকার খন্দকার নুরুল আলমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালের ৩০৮ নং কেবিনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
 
উল্লেখ্য, খন্দকার নুরুল আলম বাংলাদেশের একজন প্রবীণ প্রথিতযশা সুরকার। অসংখ্য গানে সুর দেওয়ার পাশাপাশি তিনি অনেক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। তাঁর সংগীত পরিচালনায় রয়েছে ‘শাস্তি’, ‘শংখনীল কারাগার’-এর মত দর্শকনন্দিত ও সমালোচকদের প্রশংসাধন্য চলচ্চিত্র। তাঁর সুর দেওয়া গানে কন্ঠ দিয়েছেন এ দেশের খ্যাতিমান বহু সংগীতশিল্পী।