প্রথম বাংলা অ্যাকাউন্টিং সফটওয়্যার হালখাতা

ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করতে বাজারে অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ইংরেজি ভাষায় তৈরি। তবে বাংলাদেশের মানুষের কথা ভেবে সহজে ব্যবহারযোগ্য বাংলা ভাষার অ্যাকাউন্টিং সফটওয়্যার হালখাতা তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান ৮ পেয়ার্স।
 
প্রথম বাংলায় অ্যাকাউন্টিং সফটওয়্যার হালখাতা
 
একটা সময় ছিল যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক হিসাব-নিকাশ কাগজে লিপিবদ্ধ করতে কিন্তু সেসব প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কাগজের পরিবর্তে কাস্টমাইজ সফটওয়্যারে তাদের হিসাব-নিকাশের নির্ভরতা দিন দিন বাড়তে থাকে। ব্যবসায়ীদের সেই কথা মাথায় সম্পূর্ণ বাংলায় রেখে সাশ্রয়ী মূল্যের হালখাতা কাস্টমাইজ সফটওয়্যারটি তৈরি করেছে এইট পিয়ার্স সল্যুশন্স লিমিটেড।
 
অনেক মাঝারী এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও হালখাতা সহজে ব্যবহার করে উপকৃত হবেন। কারণ এটি তত্ক্ষণাত্ নির্ভুল হিসাব-নিকাশ, লাভক্ষতি, দেনা-পাওনা ইত্যাদির ফলাফল দিতে সক্ষম যা প্রচলিত কাগজের হিসাবে সম্ভব নয়। এই সফটওয়্যারটি খুব সহজ বাংলা ইন্টারফেসে রয়েছে যা ব্যবহার করতে কোন দক্ষতার প্রয়োজন হয় না। সফটওয়্যারটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট তৈরি করা, লেজার তৈরি করা, মেমো কাটার সময় নির্দিষ্ট ক্রেতার দেনাপাওনা দেখা, মেমো প্রিন্ট করা, স্টকে নির্দিষ্ট পণ্যের পরিমাণ দেখা, গুদাম পরিবর্তন করা প্রভৃতি।
 
প্রত্যেকটি হালখাতা সফটওয়্যারের সাথে দেওয়া হচ্ছে ফ্রি ইনস্টলেশন সাপোর্ট। এ ছাড়া প্রতিষ্ঠানটি কাগজের হিসাবকে হালখাতা সফটওয়্যারে উঠানোসহ কর্মীদের বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, বিক্রির পর তিন মাস বিনামূল্যে সাপোর্ট দেওয়া হয়। ইমেইল, ফোনে অথবা কাজের স্থানে গিয়ে সাপোর্ট দিয়ে থাকে হালখাতা টিম।
 
প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মাদ শাহজালাল বলেন, ‘আমাদের টিম এই সেক্টরে ১০ বছর ধরে কাজ করছে। আমরা এমন এক টিম গঠন করেছি যাদের রয়েছে হালখাতা সফটওয়্যারের টেকনিক্যাল বিষয়ে বিষদ জ্ঞান।’
 
প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ :৮ পেয়ার্স, বাড়ি :৭৩৪, রোড :১০, মিরপুর ডিওএইচএস, ঢাকা।
 
ফোন ০১৮৫২২২২২৫৭-৫৯।
 
ওয়েবসাইট :halkhatabd.com

 
ফেসবুক পেজ :face book.com/halkhatabd