বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক ডেকেছেন তিনি। 
 
শুক্রবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, শনিবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
সাংগঠনিক, আসন্ন ইউপি নির্বাচনের বিষয় ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বৈঠকে।