সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আবারও হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ২০ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সূত্র- বিবিসি ও আল-জাজিরা।
 
শুক্রবার এক বিবৃতিতে সোমালিয়ার পুলিশ জানায়, জঙ্গিগোষ্ঠী আল-শাবাব জনবহুল মোগাদিসুর এক রেস্তোরাঁয় এ হামলা চালায়। হামলার দায় স্বীকার করেছে আল-শাবাবও।
 
পুলিশ আরও জানায়, মোগাদিসুর ব্যস্ততম লিডো সৈকত এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই হামলা হয়। বড় ধরনের বিস্ফোরণের পর বন্দুকধারীরা একটি রেস্তোরাঁয় হামলে পড়ে। এ সময় রেস্তোরাঁয় রাতের খাবার খেতে ক্রেতাদের সমাগম ঘটে।
 
দেশটির কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে চার বন্দুকধারী নিহত হয়েছে। একজনকে আটক করা হয়েছে।