শীতে কাঁপছে দিল্লি, ট্রেনের শিডিউল বিপর্যয়

শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। এ দিন দিল্লির তাপমাত্রা ছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে ঘন কুয়াশায় ৩৫টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।
 
আবহাওয়া অফিস জানায়, ঘন কুয়াশা ঢেকে গেছে নগরী। ২০০ মিটার দূরের কিছু দেখা যাচ্ছে না। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাতাসের আদ্রতা  ৯৭ শতাংশ রেকর্ড করা হয়।
 
রেলওয়ে কতৃপক্ষ জানায়, ৩৫টি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে এবং ১৪টি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে। একটি ট্রেনের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে।
 
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের শীতলতম দিন ছিল শুক্রবার। এ আবহাওয়া আরো কয়েকদিন থাকতে পারে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।