বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। শনিবার দিবাগত রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 
 
শুক্রবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, শনিবার দিবাগত রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
 
সাংগঠনিক, আসন্ন ইউপি নির্বাচনের বিষয় ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বৈঠকে।