গায়ক জায়েন মালিকের সঙ্গে নিজের সম্পর্কে কথা মুখে স্বীকার না করলেও এবার বোধহয় আর ঢেকে রাখতে পারছেন না মডেল গিগি হাদিদ। তাদের দুইজনার মধ্যে যে কিছু একটা আছে সেটি প্রকাশ করেছে হাইদিদের মোবাইল ফোন।
ই-অনলাইনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী এই মডেলকে কিছুদিন আগে চালর্স দে গাউল্লে বিমানবন্দরে দেখা গিয়েছিল। তবে তার স্টাইলের জন্য নয়, মোবাইল ফোনের ওয়ালপেপার দৃষ্টি আকর্ষণ করেছিল সবার।
২৩ বছর বয়সী গায়কের ছবি হাদিদের মোবাইলের ওয়াল পেপারে দেখা গিয়েছিল। তবে এটি জানা যায়নি মালিক নাকি হাদিদের ইচ্ছাতে এই ওয়ালপেপার দেয়া হয়েছে।
গত নভেম্বরের মালিক ও হাদিদের প্রেমের গুঞ্জণ ওঠার পর দুইজনকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। তবে তাদের কেউই মুখ প্রেমের বিষয়টি সরাসরি স্বীকার করেননি।