আওয়ামী লীগ নেতা এম এ আজিজের ইন্তেকাল

 
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ইন্তোকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
 
ঢাকার সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, সকালে এম এ আজিজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণ সেখানে তিনি মারা যান। তিনি হৃদরোগে ভুগছিলেন।
 
২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহগরের সভাপতি নির্বাচিত হলে ঐকমিটিতে সহ-সভাপতি হন এম এ আজিজ। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর আজিজ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান।