থ্রিডি’তে দেখা যাবে ফেসবুক টাইমলাইন

খুব শিগগিরই ‘থ্রিডি টাচ’ নামে একটি বিশেষ ফিচার চালু হতে চলেছে ফেসবুকে। ফিচারটি যোগ হলে ফেসবুক টাইমলাইন থ্রিডি-তে দেখতে পাবেন ব্যবহারকারীরা।
 
টেক ক্রাঞ্চের বরাত দিয়ে দ্যা হিন্দু জানিয়েছে, কোনো লিঙ্ক বা প্রোফাইল দেখতে সোয়াইপ করে একটি পেজ থেকে অন্য পেজ বা লিঙ্কে যেতে হয়। কিন্তু এই থ্রিডি টাচ চালু হলে একটি পেজে থাকা অবস্থাতেই অন্য লিঙ্ক, প্রোফাইল, ফটো, কভার ফটো, প্রোফাইল পিকচার, ইভেন্ট সবকিছুই দেখা যাবে। অর্থাৎ ইউজার তার নিজের প্রোফাইল বা টাইমলাইনে থাকা অবস্থাতেই অন্য পেজ বা লিঙ্ক দেখতে পারবেন।
 
এই বিশেষ সুবিধাটি শুধু আইফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। নতুন একটি আইওএস অ্যাপের মাধ্যমে এই বিশেষ সেবা চালু করতে চলেছে ফেসবুক।
 
প্রাথমিক অবস্থায় ফিচারটির বেটা সংস্করণ চালু হবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য। পরে তা উন্মুক্ত করা হবে সকল ব্যবহারকারীদের জন্য।