ফিলিপস বাংলাদেশের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পরিবেশক সম্মেলন করেছে ফিলিপস ইলেকট্রনিক্স বাংলাদেশ ও এর স্থানীয় পরিবেশক আইপিই টেকনোলজিস। এতে প্রতিষ্ঠানটির চলতি বছরের বিক্রয় পরিকল্পনা, লক্ষ্যমাত্রা নির্ধারণ, প্রসারমূলক কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
 
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আইপিই টেকনোলজিসের হেড অব অপারেশন এ, বি, এম, সাজেদুল হক।  এছাড়াও বক্তব্য রাখেন ফিলিপস ইন্ডিয়ার প্রধান নির্বাহী সন্জয় এস বাপনা ও আইপিই টেকনোলজিসের চেয়ারম্যান জনাব চৌধুরী ফজলে ইমাম। 
 
এই পরিবেশক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিই টেকনোলজিসের ব্যস্থাপনা পরিচালক মফিজ আহমেদ ভূঁইয়াসহ আরও অনেকে।