সিরিয়ার রাক্কা এবং দেইর আল-জরে বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
যুক্তরাজ্যভিত্তিক এই সংগঠনটি জানায়, দেইর আল-জরে রুশ কিংবা সিরিয়ান বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৪। অন্যদিকে জঙ্গি সংগঠন আইএসের রাজধানী রাক্কায় বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৩২ জন।
সূত্র: রয়টার্স