ইয়েমেনে একটি অ্যাম্বুলেন্সের উপর বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মেডিসিনস স্যানস ফ্রনটিয়ার্স নামের একটি দাতব্য সংগঠন। শুক্রবার এক বিবৃতিতে তারা দাবি করে, বিমান হামলায় অ্যাম্বুলেন্সের চালকসহ বেশ কয়েকজন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সানায় বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ কথা নিশ্চিত করেন। তবে হুতি বিদ্রোহীদের দাবি নিহতের সংখ্যা ২৬।
গত বছরের মার্চ থেকে শুরু হওয়া বিমান হামলায় এখন পর্যন্ত ৬ হাজার ৮০০ জন নিহত হয়েছেন।