স্পেনে আক্রমণের হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক (স্টেট আইএস)। আইএস প্রকাশিত একটি ভিডিওতে এ হুমকি দেয়া হয়। ভিডিওটিতে একজন বলছে, 'আমরা হামলাকারীদের হাত থেকে আমাদের এলাকা পুনরুদ্ধার করব।'
২০২০ সালের মধ্যে যে এলাকাগুলো আইএস তার কব্জায় নিতে চায় তার একটি মানচিত্র প্রকাশ করেছে তারা। এই মানচিত্রে স্পেনসহ এশিয়া ও আফ্রিকার একটি বিশাল অংশ রয়েছে।
৭১১ সালে উমাইয়া খেলাফতের অংশ হয় স্পেন। ১৪৯২ সালে স্পেনে মুসলমান শাসনের অবসান হয়। সূত্র: ইনডিপেন্ডেন্ট