বিগ বস ৯ এর ফাইনাল এপিসোডে সালমান খানের সঙ্গে তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ থাকবেন সেটা আগেই জানা ছিল। সেখানেই সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া এই সুন্দরীকে সবার সামনেই সালমান বলেন, তার জন্য পাগল তিনি।
বিগ বস ফাইনালে আদিত্য রয় কাপুরের সঙ্গে নতুন সিনেমা ফিতুর এর প্রচারণায় ছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানেই সালমান বলেন, আমি সহ পুরো ভারত তোমার জন্য পাগল। ক্যাটরিনা সালমানের মন্তব্য শুনে মৃদু হাসি দিয়ে লজ্জায় লাল হয়ে উঠেন। ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পরে সালমান দীর্ঘদিন প্রেম করেছেন ক্যাটরিনার সঙ্গে। তবে একসময় রণবীর কাপুর সালমানের প্রেমিকার দখল নিয়ে নেন।
সম্প্রতি শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ভেঙে গেছে। শুধু তাই নয় ক্যাটরিনাকে তার দেখা অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবেও অভিহিত করেন তিনি। এই অবস্থায় সালমানের সঙ্গে আবারো ক্যাটরিনার পুরোনো প্রেম জেগে উঠছে বলেই শোনা যাচ্ছে বলিউড টাউনে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।