ভারতের টেলিভিশন রিয়ালিটি শো ‘বিগ বস ৯’ এর বিজয়ী হয়েছেন চন্দ্রিগড়ের প্রিন্স নারুলা। শনিবার এর গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠিত হয়।
এর আগে ২৫ বছর বয়সী প্রিন্স নারুলা ‘এমটিভি রোডিস এক্স২’ ও ‘এমটিভি স্পিল্টসভিলা ৮’ রিয়ালিটি শোর পুরস্কার জিতেছেন।
বিগ বসের ট্রফি জেতার সাথে সাথে ৩৫ লাখ রুপি পেয়েছেন নারুলা। এর মধ্যে পাঁচ লাখ রুপি সালমান খানের ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন তিনি।
নবম সিজনের প্রথম থেকেই বেশ সাড়া পেয়েছিলেন নারুলা। কোনো প্রতিযোগী ঘরে কিংবা দর্শকদের মনে তার অবস্থানকে দুর্বল করতে পারেনি।
ফাইনালে রিশবাহ সিনহা (ফার্স্ট রানার আপ), মান্দানা কারিমি (দ্বিতীয় রানার আপ) ও রোচিলি রাওয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে নারুলাকে।
অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ ও অর্জুন কাপুর যোগ দিয়েছিলেন। ‘ফিতুর’ ছরি প্রচারণার জন্য এসেছিলেন ক্যাটরিনা। আর অর্জুন এসেছিলেন তার উপস্থাপনায় টিভি রিয়ালিটি শো ‘খাতরো কি খিলাড়ি’র প্রচারণায়। খবর: এনডিটিভি।