কক্সবাজারের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্ত দলের গুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মৃত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা দুবৃর্ত্ত এ হামলা চালায়। তারা এইচ ব্লকে এসে এমআরসি নং-৬১০০১, শেড নং-৬৪০, রোম নং-৬র বাসিন্দা আজিম উল্লাহর পুত্র মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া (২৪) ও এমআরসি নং-১২৩৬৫, শেড নং-৬৪৬, রোম নং- ৫ এর বাসিন্দা মৃত শামসুদ্দিনের পুত্র মোঃ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে (২৭) গুলি করে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া মারা যায়।
হঠাৎ করে গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতংকিত হয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। প্রায় আধ ঘন্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ যেসব দেশ বোয়িং ৭৩৭ নিষিদ্ধ করছে
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মোঃ কবির হোসেন রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের হামলায় ১জন নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু