শত বছর পূর্ণ করেছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিদ্যালয়টিকে।
শত বছর পূর্তি স্মরণীয় করে রাখতে আজ থেকে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেলে বিদ্যালয়ের শত বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।
এ উপলক্ষে দুই দিনের সফরে রবিবার নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি। হেলিকপ্টারযোগে বিকেল ৩টার দিকে তিনি জেলা শহরে পৌঁছবেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে, পুলিশসহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়োজিত আছে।