বেসিক ব্যাংক কেলেঙ্কারি

দুদককে সংসদীয় কমিটি’র তলব

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ব্যাপারে জানতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলব করেছে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সম্প্রতি সংসদীয় কমিটির পক্ষ থেকে দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামালকে চিঠি পাঠানো হয়েছে।
 
দুদকের তদন্ত দলকে আগামী ২৮ জানুয়ারি বেলা ১১টায় সংসদীয় কমিটিতে হাজির থাকতে অনুরোধ করা হয়েছে।