‘অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে ফেসবুক’

 
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে ফেসবুক কর্তৃপক্ষ। একই সঙ্গে কী ব্যবস্থা নেয়া হয়েছে সেটিও একই সময়ের মধ্যে আমাদের জানানো হবে।
 
রবিবার সচিবালয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
তারানা হালিম বলেন, আপত্তিকর কনটেন্ট অপসারণ ছাড়াও সব ধরনের সাইবার থ্রেট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
IMG0
এর আগে গত ১১ জানুয়ারি সিঙ্গাপুর সফরে যান প্রতিমন্ত্রী। এসময় ফেসবুক, গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি।