বিদেশি পর্যটক থেকে ৯৮৪৬ কোটি টাকা আয় হয়েছে : মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ বাবদ ৯ হাজার ৮ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে।
 
রবিবার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ বাবদ আয় হয়েছে ৫ হাজার ৯৩৮ দশমিক ৬৬ মিলিয়ন টাকা, ২০১১-১২ অর্থবছরে আয় হয়েছে ৭ হাজার ৪৩৫ দশমিক ৪৫ মিলিয়ন টাকা, ২০১২-১৩ অর্থবছরে আয় হয়েছে ৮ হাজার ৪৭৫ দশমিক ৬৫ মিলিয়ন টাকা, ২০১৩-১৪ অর্থবছরে আয় হয়েছে ১০ হাজার ৯৯৫ দশমিক ২৭ মিলিয়ন টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে আয় হয়েছে ১১ হাজার ৬২১ দশমিক ৫৪ মিলিয়ন টাকা।