যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের : আশরাফ

সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বেশ কয়েকটি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সরকারের রয়েছে। রবিবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবদল্লাহর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ফোর্সেস গোল-২০৩০ অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার এসব যুদ্ধবিমান কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।
 
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকল্পে ফোর্সেস গোল-২০৩০ অনুসারে যুদ্ধবিমান যেমন- মিডিয়াম রেঞ্জ ফিক্সড উইং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার ট্রেইনার ও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) কেনার পরিকল্পনা সরকারের রয়েছে।