স্বাভাবিক হয়ে আসছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আস্তে আস্তে স্বাভাবিকতা ফিরে আসছে। নিউইয়র্ক শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে ১৮৬৯ সালের পরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও। দেশটির পাঁচটি অঙ্গরাজ্যে প্রায় তিন ফুট তুষারপাতে ২৮ জন মানুষ মারা গেছে বলে জানিয়েছে এপি। গাড়ি দুর্ঘটনা, কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়া ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারা। এই তুষারঝড়কে স্নোমেগেডন ও স্নোজিলা হিসেবে অভিহিত করা হচ্ছে। দুর্বল হয়ে এই তুষারঝড় এখন আটলান্টিক মহাসাগরের দিকে এগুচ্ছে।
 
IMG0
 
স্নোজিলায় প্রায় সাড়ে আট কোটি মানুষ দুর্ভোগের মুখে পড়ে। এক পর্যায়ে সাড়ে তিন লক্ষ মানুষ বিদ্যুৎও অন্যান্য সরবরাহ সংকটে পড়ে। ওয়েস্ট ভার্জিনিয়ায় সর্বোচ্চ ৪২ ইঞ্চি তুষার পড়েছে। এদিকে দেশটির রাজধানী ওয়াশিংটনে এখনো মেট্রোরেল বন্ধ রয়েছে এবং বিমানপথও স্বাভাবিক হয়নি। তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে সাত হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবারও বাতিল করা হয়েছে ৬১৫ টি ফ্লাইট। বিবিসি।