প্রবল তুষারঝড়ের মধ্যে বিয়ে!

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গাটছড়া বাঁধলেন তরুণ-তরুণী। শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্ব ঊপকূলের অন্তত ২০টি রাজ্যের বাসিন্দারা যখন ভয়াবহ তুষারঝড়ের কবলে তখন টেনেসি নাশভিলের বাসিন্দা জেসিকা রিড ও জন পাইল ঠাণ্ডাকে জয় করার সিদ্ধান্ত নেন।
 
তুষারঝড়ের মধ্যে দাঁড়িয়ে বিয়ে করেন তারা। জেসিকা রিড বলেন, আমরা এটাই চেয়েছিলাম। কিছুটা তুষার পড়লে তাতে কি আসে যায়। মাত্র বিয়ে করলাম। তারা জানান, ঠিক এক বছর আগে দেখা হয়েছিল দুজনের। তাই পরস্পরের প্রতি অঙ্গীকার প্রকাশের যথার্থ দিন ছিল শুক্রবার। কনের সবচেয়ে কাছের বন্ধু বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এবং বরের ভাই ছবি তোলেন। বিবিসি।