মেয়েকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মেয়ের সঙ্গে কাটানো ছোট ছোট ভাল সময়গুলো ফেসবুকের মাধ্যমে প্রকাশ করছেন তিনি।
মেয়ে ম্যাক্সকে নিয়ে প্রথমবারের মতো সুইমিংপুলে নেমেছিলেন জাকারবার্গ। সেখানে মেয়েকে নিয়ে সাঁতার কেটেছেন তিনি। আর সেই ছবি তুলে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ম্যাক্সের প্রথম সাঁতার। সে এটা পছন্দ করেছে।