মরক্কো ও স্পেনের মধ্যে ভূমধ্যসাগরে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, জিব্রাল্টারের ১৬৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং মরক্কোর আল হোসেইমা নগরীর ৬২ কি.মি. উত্তরে ভোর রাত ৪ টা ২২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এরপর ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। প্রাথমিক খবরে ইউএসজিএস জানায়, ভূমিকম্পে সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে আল হোসেইমা নগরীর কাছে ৬ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে ৬শ ৩১ জন নিহত হয়েছিল। এএফপি।