বলিউডে পদাপর্ণের পর বেশ খোলামেলাভাবেই দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন সানি লিওন। তবে বাস্তব জীবনে তিনি নাকি লাজুক। এমনটাই জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
পিটিআইকে সানি লিওন বলেছেন, যখন কোনো অনুষ্ঠান বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিই তখন আমি অনেক বেশি লজ্জা পাই। আমি জানি মানুষের এটা বিশ্বাস করতে কষ্ট হবে যে, বাস্তব জীবনের আমি অনেক লাজুক। টিভি পর্দার সানি লিওনের মতো বাস্তব জীবনের সানি লিওন বহির্মুখী নয়।
তিনি বলেছেন, আমি সবাইকে ‘হ্যালো’ বলতে চাই, কিন্তু আমি লজ্জা পাই। মানুষ আমাকে দাম্ভিক ও অহংকারী ভাবতে পারে। কিন্তু আমি তা নই। আমি লাজুক এবং সারাজীবন আমি এরকমই ছিলাম।
হিন্দি সিনেমার জগতে পা রাখার পর ভাল ভাল তারকাদের কাছ থেকে তেমন সাড়া পাননি সানি লিওন। কিন্তু সেই পরিস্থিতি বদলে গেছে।
সানি বলেছেন, আমি এখন টুইট করলে এ লিস্টের তারকারা তাতে সাড়া দেয়। গত ছয়মাসে মানুষ আমাকে ফলো করছে এবং টুইটের উত্তর দিচ্ছে, যেটা এর আগে হয়নি।