লাবন্য’র গেম রিটার্নস

 
এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী লাবণ্য লিজার। সম্প্রতি ‘গেইম রিটার্নস’ শিরোনামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন রয়েল খান। রয়েলের এর আগের ছবির সিক্যুয়েল এটি। প্রথম গেম এ ছিল অমৃতা। কিন্তু ক্যারিয়ারের খামখেয়ালীতে অমৃতা নানান বিতর্কে জড়িয়ে যান বলে নির্মাতা আর তার প্রতি আগ্রহ দেখাতে চাননি। তবে নায়ক হিসেবে এই সিক্যুয়েলেও থাকছেন নিরব। তার সাথেই চলচ্চিত্রে অভিসিক্ত হচ্ছেন লাবন্য লিজা।
IMG0
আগামী মাস থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এখানে নিরবের বিপরীতে দেখা যাবে তাকে। বড়পর্দায় নিয়মিত থাকার ইচ্ছা প্রসঙ্গে লাবন্য
 বলেন, ‘এই চলচ্চিত্রটি সাফল্যের ওপর নির্ভর করবে নিয়মিত হব কি-না। প্রথম চলচ্চিত্রের ফিডব্যাক যদি ভালো হয় তাহলে নিয়মিত চলচ্চিত্র করার ইচ্ছা আছে। চলচ্চিত্র বড় একটা পরিসর। তাই এখানে সফলতার সাথে টিকে থাকতে চাই।’
 
উল্লেখ্য, লাবন্য চলতি সময়ে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছেন। নাটকগুলো ‘দহন’, ‘টপ অব দ্য টাউন’, ‘পরম্পরা’, ‘লাইফ ইন মেট্রো’সহ আরও কয়েকটি।