স্যামসাং ফোনের ব্যাটারিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা

এখন থেকে হ্যান্ডসেট ব্যাটারিতে ছয় মাসের পরিবর্তে ১ বছরের বিক্রয়োত্তর সেবা দেবে স্যামসাং মোবাইল বাংলাদেশ। দেশে প্রথমবারের মত এই সেবা চালু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
 
এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, ‘গ্রাহকদের পছন্দনীয় হ্যান্ডসেটের সাথে সেরা অফার দিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এলো স্যামসাং হ্যান্ডসেটের ব্যাটারিতে ১ বছরের বিক্রয়োত্তর সুবিধা।’
 
নতুন অফারটি দেশের অনুমোদিত স্যামসাং স্টোর থেকে কেনা প্রতিটি স্যামসাং হ্যান্ডসেটে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ।