হামলার পর খুলেছে বাচা খান বিশ্ববিদ্যালয়

 
বন্দুকধারীদের হামলার পর খুলে দেয়া হয়েছে পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়টিতে বন্দুকধারীদের হামলায় ২১ জন নিহত হয়েছিলেন। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
 
গত বুধবার স্বয়ংক্রিয় অস্ত্র ও বোমা নিয়ে হামলা শুরু হয়। ক্লাস রুমে ঢুকে ছাত্র-শিক্ষকদের ওপর নির্বিচারে গুলি চালায় হামলাকারীরা। বিশ্ববিদ্যালয়টিতে তখন একটি কবিতা উৎসব চলছিল।
 
তেহরিক-ই-তালেবানের একজন কমান্ডার এএফপির কাছে হামলার দায় স্বীকার করলেও তালেবানের শীর্ষ নেতারা হামলার দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছেন। তালেবানের সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী খবর প্রকাশিত হয়েছে দেশটির গণমাধ্যমগুলোতে।