শৈত্যপ্রবাহ আরো দুয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো দুয়েকদিন অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
তবে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।