এবার হলিউডে যাচ্ছেন ধানুশ

ভালো অভিনেতা তিনি, কিন্তু উপমহাদেশ তাকে চিনেছে মূলত একটা গানের জন্য। এবার তাকে গোটা বিশ্ব জানবে, গানের জন্য না, অভিনয়ের জন্য। বলছি, ‘কোলাভেরি’ গানের গীতিকার-সুরকার-কণ্ঠশিল্পী ধানুশের কথা। প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোনের পর ‘শামিতাভ’ মুভির এই অভিনেতা এবার হলিউড মুভিতে অভিনয় করতে যাচ্ছেন। সূত্র- এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ধানুশের বিপরীতে নায়িকা কে জানেন? উমা থারম্যান। ‘কিল বিল’ যারা দেখেছেন, তারা উমাকে চিনবেন না, এটা হতেই পারে না। সেই সাহসিনীই বলিউডে ধনুশের প্রথম ছবির নায়িকা।
 
এখানেই শেষ নয়। এই মুভিতে উমার সঙ্গে থাকছেন ‘পার্সি জ্যাকসন’, ‘ট্রু ডিটেকটিভ’মুভির আলেসান্দ্রো দাদ্দারিও।
 
ছবির নাম শুনলে চমকে উঠতে হবে। দীর্ঘ নামটি হল, ‘দি এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব অ্যা ফকির হু গট ট্র্যাপড ইন অ্যান ইকিয়া কাবার্ড’। ভারত, ফ্রান্স, মরক্কো এবং ইতালিতে ছবির শুটিং হবে।