খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠক

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিক‍াট। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত গুলশানে খালেদার বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে সমসাময়িক রাজনীতি ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উপ-প্রধান ডেভিড মিল।