ভারতজুড়ে চলতে থাকা অসহিষ্ণুতার বিষয়ে এবার নিজের মত প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। তার মতে, মত প্রকাশের স্বাধীনতা এমন হওয়া উচিত নয়, যেটা অন্যের ভাবাবেগকে আহত করে। কলকাতায় একটি চলচ্চিত্র প্রদর্শনীর ফাঁকে কঙ্গনা বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা যেন এমন না হয় যে, সেটা অন্যের ভাবাবেগে আঘাত করে।
আমরা বহু ভাষা, ধর্ম-বর্ণের দেশে বাস করি। কোনো বিষয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করা একটা বিরাট ব্যাপার। তা ছাড়া বাড়িতে বা কাজের জায়গাতেও কী বলছি, সে ব্যাপারে সতর্ক থাকা দরকার।’ এর আগে জয়পুর সাহিত্য উত্সবে বলিউডে কোনো অসহিষ্ণুতা নেই বলে কাজল দাবি করেছিলেন।