তৈরি হবে ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়াল?

রাজ কুমার হিরানীর ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসে যেমন ঝড় তুলে তেমনি সমালোচকদেরও প্রশংসা কুঁড়ায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ৩০০ কোটি রুপি আয় করা এই ছবি'র এবার সিক্যুয়াল তৈরি হবে। এই আভাস দিয়েছেন আমির খান।
 
সোমবার ‘রঙ দে বাসন্তী’র এক দশক পূর্তিতে  আয়োজিত সংবাদ সম্মেলনে আমির এ আভাস দেন।
 
আমির খান বলেন, ‘রাজু (রাজকুমার হিরানি) ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের জন্য গল্প পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন। সুতরাং আমরা শিগগিরই আবার একত্রিত হতে যাচ্ছি।'
 
তবে তিনি একথাও বলেন যে, 'এটাকে ব্রেকিং নিউজ বানাবেন না। কারণ এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’
 
‘থ্রি ইডিয়টস’ –এ আমির ছাড়াও ছিলেন কারিনা কাপুর খান, শারমান জোশি, আর. মাধবন, বোমান ইরানিসহ আরও অনেকে। ছবিটির নতুন পর্বে এদেরকেই আবারও দেখা যেতে পারে।