ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ও অন্যান্য সফটওয়্যার তৈরিতে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বাংলাদেশি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি (reveriegroup.com) । এ বিশেষ ছাড় শুধুমাত্র ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সদস্যদের জন্য প্রযোজ্য হবে। সম্প্রতি এ নিয়ে ই-ক্যাবের অফিসে ই-ক্যাব ও রেভারির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তির অাওতায় ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার তৈরিতে ১৫ শতাংশ ছাড় পাবেন ই-ক্যাবের সদস্যরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট রাজীব আহমেদ ও ই-সুফিয়ানার কর্ণধার মির শাহেদ আলী এবং রেভারির এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবির রাজীব ও মোহাম্মাদ ফরহাদ ইফতেখার রাসেল।
এ বিষয়ে রেভারির এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবির রাজীব জানান, ই-কমার্স খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই এই বিশেষ ছাড়ের ঘোষণা। উল্লেখ্য, যে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে ১২ শতাংশ ছাড়ের আরেকটি অফার ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি যা কিনা ২০১৬ সালের ১লা জানুয়ারী থেকে শুরু হয়েছে এবং অাগামী এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে।
শুধু মোবাইল অ্যাপ্লিকেশন ও গেমস ডেভেলপমেন্টই নয়, বর্তমানে রেভারি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপ স্টোর সার্ভিস, মোবাইল অ্যাপ মার্কেটিং, অ্যাপ স্টোর রিচার্স এবং আইটিইএস সার্ভিস নিয়ে কাজ করছে।
১৫ শতাংশ ছাড়ের জন্য ই-ক্যাবের সদস্যদের +8801718064321, +8801865444419 মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ই-মেইল-hello@reveriegroup.com ও mimosalab@gmail.com ঠিকানায়।