‘বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের মতোই বঙ্গবন্ধুকে নিয়ে, একাত্তরের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আবোলতাবোল বকছেন এবং অপমান করছেন। আমরা তার প্রতিবাদ করছি মাত্র, এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়।’ মঙ্গলবার বেলা ১১ টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে শহীদ ও মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং বঙ্গবন্ধুর ব্যাপারে আবোলতাবোল বকলে খালেদা জিয়ার জায়গা হবে পাগলা গারদে। আর না হলে আদালতের বারান্দায়।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ জাসদের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।