চীনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে গ্রেফতারকৃত সুইডিশ মানবাধিকার কর্মী পিটার দাহলিনকে মঙ্গলবার মুক্তি দিয়ে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানুয়ারির প্রথমদিকে পিটার দাহলিনকে (৩৫) আটক করা হয়। গত সপ্তাহে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আইন ভাঙার কথা স্বীকার করেন তিনি। মানবাধিকার বিষয়ক স্থানীয় আইনজীবীদের নিজস্ব সংস্থার মাধ্যমে সহায়তা দিয়ে তিনি আইন ভাঙ্গেন।
সুইডিশ দূতাবাস তার মুক্তি পাওয়ার পর চীন ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্তারিত আর কিছু জানায়নি। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী দাহলিনের মুক্তিকে স্বাগত জানিয়েছেন। সূত্র: এএফপি